1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
অসচ্ছল দৃষ্টিপ্রতিবন্ধী তিন ভাই-বোনের পাশে NSTU Society for Disabilities - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সন্ধ্যা ৭:০৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

অসচ্ছল দৃষ্টিপ্রতিবন্ধী তিন ভাই-বোনের পাশে NSTU Society for Disabilities

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ১৪০ বার

মোঃ তৌফিকুল ইসলাম, নোবিপ্রবি প্রতিনিধি: আট ভাই-বোন এর মধ্যে পাঁচ জনই দৃষ্টিপ্রতিবন্ধী। এর মধ্যে দু’জন মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যায়। এক দশক আগে পিতাও তাদেরকে ছেড়ে পরপারে চলে যায়। সেই শোকে মা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। বর্তমানে এই পরিবারে কোন কর্মক্ষম ব্যক্তি নেই। তাই সত্তর ঊর্ধ বৃদ্ধা মা’কে নিয়ে চরম দারিদ্রতার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছে। প্রতিদিন দুইবেলা দু’মোটো খাবারের জন্য সংগ্রাম করে চলছে। উপরন্তু তাদের বসবাসযোগ্য নিজস্ব কোন ঘর নেই৷ ফুফাদের পরিত্যাক্ত ঘরে কোন রকম বসবাস করছে পরিবারটি। “NSTU Society For Disabilities”সংগঠনটির আহ্বায়ক বলেন, “দৃষ্টিপ্রতিবন্ধী তিন ভাই-বোনের নেই থাকার ঘর-ঠিকমতো জুটে না খাবারও” এই শিরোনামে গত ২৩ মার্চ প্রথম আলোর একটি সংবাদ আমাদের নজরে আসে। সংবাদটি আমাদেরকে খুবই ব্যতিত করে। আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করি, এই পরিবারটি যেন পবিত্র ঈদের আনন্দ সঠিক ও সুন্দর ভাবে উপভোগ করতে পারে সে ব্যবস্থা গ্রহণ করবো। তারই ধারাবাহিকতায় আজ আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমাদের ইচ্ছে আছে, এই পরিবারটির জন্য একটি ঘর নির্মাণ করে দেওয়ার। এবং তাদের উপযোগী একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার”। NSTU Society For Disabilities এর সদস্য সচিব ইয়াসিন হোসেন বলেন, “আমরা এত স্বল্প সময়ে এত সাড়া পাবো তা আমরা ভাবিনি। এই কাজটি করতে গিয়ে আমরা বুঝতে পেরেছি পৃথিবীতে আজও মানবতা বিরাজমান রয়েছে। সংগঠনের পক্ষ থেকে সবার প্রতি আমার উদাত্ত আহ্বান আসুন আমরা যে যার অবস্থান থেকে এই পরিবারটির পাশে এসে দাড়ায়। এই পরিবারটিকে সমাজের মুলধারায় নিয়ে আসতে ভুমিকা পালন করবেন। আমরা বিশ্বাস করি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের যে উদ্দেশ্য আমরা সে উদ্দেশ্য সফলভাবে সার্থকতায় রুপান্তরিত করতে পারবো।”

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com