1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আইসিটি মামলা থেকে জামিন পেলেন নবীনগরের ৫ সাংবাদিক - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সন্ধ্যা ৭:০৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আইসিটি মামলা থেকে জামিন পেলেন নবীনগরের ৫ সাংবাদিক

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ৬৮ বার

মোঃদেলোয়ার হোসেন,ব্রাহ্মনবাড়িয়াঃ ডিজিটাল নিরাপত্তা (আইসিটি)আইনে এক নারী কাউন্সিলরের করা মামলায় ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের ৫ সাংবাদিকের জামিন আবেদন মঞ্জুর করেছে চট্টগ্রাম সাইবার ট্রাইবুনাল আদালত।

মঙ্গলবার দুপুরে ঐ বিচারিক আদালতের বিচারক (জেলা জজ)মোহাম্মদ জহিরুল কবির উভয় পক্ষের বিজ্ঞ আইনজীবীদের যুক্তিতর্ক শেষে এই জামিন আবেদন মঞ্জুর করে।

জামিন পাওয়া ওই পাঁচ সাংবাদিক হলেন—সমকালের নবীনগর প্রতিনিধি মাহবুব আলম লিটন, আমার সংবাদের প্রতিনিধি মো. বাবুল, দৈনিক বর্তমান এর প্রতিনিধি মো. সফর আলী, এশিয়ান টিভি ও দেশ রুপান্তরের প্রতিনিধি জই বুলবুল, দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধি মমিনুল হক রুবেল।

মামলা সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধার সন্তান সেজে ভাতা উত্তোলনের অভিযোগের ভিত্তিতে নবীনগর পৌরসভার নারী কাউন্সিলর নিলুফা ইয়াছমিন এর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় গত বছর তাদের নামে সাইবার ট্রাইবুনাল চট্টগ্রামে ১৫/২৩ নং মামলা হয়।ঐ মামলায় চলতি বছরের মার্চ মাসের শেষের দিকে ওই পাঁচ সাংবাদিকের নামে গ্রেফতারী পরোয়ানা জারি করে আদালত । পরে ঐ পাঁচ সাংবাদিক গত ২৩ এপ্রিল মহামান্য হাই কোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নিয়ে ৩০ এপ্রিল বুধবার চট্রগ্রাম সাইবার ট্রাইবুনাল আদালতে আত্মসমর্পন করে।

৫ সাংবাদিকদের জামিন হওয়ার খবর টি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং সাংবাদিক সহকর্মী ও সুশিল সমাজের শুভাকাঙ্খীরা তাদের সত্যের পক্ষে কলম চালিয়ে যেতে পাশে থেকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করে। সাংবাদিকদের পক্ষে আইনজীবী হিসেবে শুনানিতে অংশ নেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট স্বরুপ কান্তি দেবনাথ।

এমামলা থেকে জামিন পাওয়া সাংবাদিকরা জানান,আমরা অভিযোগের ভিত্তিতে স্ব স্ব পত্রিকায় সংবাদটি প্রকাশ করায় মামলার আসামি হয়েছি,এবং এই মামলার তদন্তকারী কর্মকর্তা আমাদের এই মামলা থেকে অব্যাহতি দিয়েছে। আমরা এই মামলা থেকে আজ স্থায়ী জামিন পেয়েছি এবং স্থায়ী অব্যাহতির দাবি করছি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com