1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আত্রাইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বাষিকী ও জাতীয় শিশু দিবস পালিত - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সন্ধ্যা ৭:০৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আত্রাইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বাষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১০১ বার

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর আত্রাইয়ে সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। রোববার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন মধ্য দিয়ে দিবসের যাত্রা শুরু হয়। এ সময় নওগাঁ -৬ আত্রাই-রাণীনগর আসনের সংসদ সদস্য এ্যাডঃ ওমর ফারুক সুমন,উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক,নির্বাহী অফিসার সঞ্জিতা বিশ্বাস, সহকারী কমিশনার ভূমি অঞ্জন কুমার দাশ, আত্রাই থানা অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ জহুরুল ইসলাম,উপজেলা আনসার ও ভিডিপি অফিসার ইসরাত জাহান, মুক্তিযোদ্ধা সংসদ, নওগাঁ জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সাবেক ইউপি চেয়ারম্যান এ্যাডঃ মোঃ ময়েন উদ্দিন আহম্মেদ,ইউনাইটেড প্রেস ক্লাব,আত্রাই, নওগাঁ সভাপতি কামাল উদ্দিন টগর, সাধারন সম্পাদক সাংবাদিক সুজন কবিরাজ,উপজেলা স্বেচ্ছা সেবক লীগের নেতা জিল্লার রহমান খান,বীর মুক্তি যোদ্ধা মোঃ আফিল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান বুলু, মোল্লা আজাদ মেমোরিয়াল বিশ্ববিদ্যালয় অধ্যক্ষ ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম দুলু, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সাংস্কৃতিক সংগঠন ,উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃর্তিতে পুস্পস্তর্বক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন জানানো হয় । এছাড়া সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিতা বিশ্বাস। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ -৬ আত্রাই-রাণীনগর আসনের সংসদ সদস্য এ্যাডঃ ওমর ফারুক সুমন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ মোয়াজ্জেম হোসেন সহ সকল দপ্তরের অফিসাগন,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/ শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।#

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com