উলিপুরে মুক্তিযোদ্ধা পরিবারের রাস্তা অবরুদ্ধ

বিপুল রায়- কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে চলাচলের রাস্তা বন্ধ করে মুক্তিযোদ্ধা পরিবারকে অবরুদ্ধ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর দুই ঘটিকায় পৌর শহরের জোদ্দারপাড়াস্থ নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী অবরুদ্ধ ওই মুক্তিযোদ্ধা পরিবার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তৌহিদুল ইসলাম লিটন জানায়, গত ১৬ জানুয়ারী উপজেলার রাকিবুল ইসলাম সরদার ও রাশেদ সরদার পরিবারটির যাতায়াতের রাস্তা ইটের দেয়াল দিয়ে বন্ধ করে দেয়। এতে মরহুম মুক্তিযোদ্ধা আইনুল হক এর পরিবার সহ ৭টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়ে। এ ঘটনায় মুক্তিযোদ্ধা পরিবারটি যাতায়াতের রাস্তা ফিরে পেতে বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে অবরুদ্ধ ওই পরিবারগুলো প্রধানমন্ত্রী’র হস্তক্ষেপ কামনা করছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

উলিপুরে মুক্তিযোদ্ধা পরিবারের রাস্তা অবরুদ্ধ

আপলোডের সময় : 09:08:28 am, Tuesday, 12 March 2024