1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কালাইয়ে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ (বাংলা নববর্ষ ) উদযাপিত - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সন্ধ্যা ৭:০৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কালাইয়ে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ (বাংলা নববর্ষ ) উদযাপিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ৯৭ বার

মোঃ আব্দুল হাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ সকালে সূর্যের প্রথম রশ্মির সঙ্গে শুরু হয়েছে বাংলা নতুন বছর “১৪৩১” । বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ এ উৎসব’কে কেন্দ্র করে জয়পুরহাটের কালাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উপযাপন হয়েছে বাংলা বর্ষবরণ “পহেলা বৈশাখ-১৪৩১”। এ নতুন বছরকে স্বাগত জানাতে, সমগ্র বাঙালি জাঁতি আজ এক কাতারে ধর্ম, বর্ণ, সকলগোত্র নির্বিশেষে বাঙালির একমাত্র উৎসবের দিন এটি।

( ১৪ এপ্রিল)রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ‌উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি উৎসবমুখর পরিবেশ ও বর্ণিল আয়োজনে বিশাল শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালাই মহিলা ডিগ্র কলেজ মাঠে গিয়ে শেষ হয় ।

উক্ত বর্ষবরণ উৎসবে উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত এর সভাপতিত্বে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মোঃ মিনফুজুর রহমান মিলন। ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা সহ আরো অনেকে।

এছাড়াও মহিলা ডিগ্রি কলেজ মাঠে বসেছে পহেলা বৈশাখ মেলা। সেই মেলায় পুরোনো ঐতিহ্যকে ধরে রাখতে সেই পুরোনো দিনের বিয়ের একমাত্র বাহন পালকী, মালা-মালের বাহনকারী ঘোড়া গাড়ী, লাঠি-খেলা,মাছধরা খলশানী,পলই, কৃষি কাজে ব্যবহিৃত লাঙ্গল-জোয়াল, তামাক সেবনের জন্য হুকা, নাগরদোলা, ঝড়-বৃষ্টির হাত থেকে রক্ষার জন্য মাতল, গান-বাজনার জন্য হারমুনিয়াম, বাঁশি,তবলাসহ নানা ধরনের আসবাবপত্র প্রদর্শন করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com