1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খান ইউনিসে অন্তত ২০০ মরদেহ উদ্ধার - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সন্ধ্যা ৭:০৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খান ইউনিসে অন্তত ২০০ মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৭৬ বার
খান ইউনিসে অন্তত ২০০ মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
গাজার খান ইউনিস অঞ্চলের আল নাসের হাসপাতাল চত্বর থেকে ১৮০টি মরদেহ উদ্ধার করেছে ফিলিস্তিনি নাগরিক প্রতিরক্ষা বাহিনী।

শনিবার (২০ এপ্রিল) এই মরদেহগুলো উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ খান ইউনিস থেকে জানিয়েছেন, হাসপাতালের আঙিনা থেকে ১৮০টি মরদেহ উদ্ধার করেছেন বেসামরিক প্রতিরক্ষা বাহিনী ও চিকিৎসাকর্মীরা।

নিহতদের সবাইকে গণকবর দিয়েছিল ইসরায়েলি সামরিক বাহিনী। মরদেহগুলোর মধ্যে বয়স্ক মহিলা, শিশু ও যুবক রয়েছেন।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, ৭ এপ্রিল দক্ষিণ গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর গত শনিবার থেকে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে। যা এখনও চলছে।

জানা গেছে, মাসের পর মাস ইসরায়েলের ভারী বোমা বর্ষণে খান ইউনিস এলাকার অধিকাংশ জায়গা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

এদিকে, আল জাজিরা জানিয়েছে, গাজায় ছয় মাসেরও বেশি সময় ধরে অবিরত বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী।

দুই সপ্তাহের অবরোধের পর কয়েকদিন আগে আল-শিফা হাসপাতাল চত্বরে একটি গণকবর আবিষ্কার করা হয়েছিল। গাজার কয়েকটি গণকবরের মধ্যে এটি একটি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৩৪ হাজার ৯৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৬ হাজার ৯৮০ জন।

নিহতদের মধ্যে অন্তত দুই-তৃতীয়াংশ শিশু ও নারী রয়েছেন। প্রকৃত নিহতের সংখ্যা সম্ভবত আরও বেশি। কারণ ইসরায়েলি বিমান হামলায় অনেক মরদেহ ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com