খুলনা রূপসায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে অস্ত্র সহ আটক ৩

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার : খুলনার রূপসা খান জাহান আলী(রূপসা সেতু) সংলগ্ন জাবুসা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১টি দেশীয় স্যুটার গানসহ ৩ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের একটি অভিযানিক দল।

উক্ত অভিযানটি সোমবার ২৯ শে এপ্রিল দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসির ইবনে মহসীন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৮ এপ্রিল রবিবার আনুমানিক রাত সাড়ে ১০ টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড এর একটি দল খুলনা জেলার রূপসা থানাধীন পূর্ব জাবুসা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা কালে ৩জন মোটরসাইকেল আরোহীর গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ডের আভিযানিক দল তাদেরকে থামার সংকেত দেন।

কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে তারা দ্রুত পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ডের দল তাদের আটক করে।

আটককৃত ব্যক্তিদের সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ১টি দেশীয় স্যুটার গান পাওয়া যায়। পরবর্তীতে জব্দকৃত অস্ত্র, মোটরসাইকেল ও আটককৃত অস্ত্র ব্যবসায়ীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপসা থানায় হস্থান্তর করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

খুলনা রূপসায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে অস্ত্র সহ আটক ৩

আপলোডের সময় : 05:25:01 am, Tuesday, 30 April 2024