খুলনা সার্কিট হাউজ মাঠে ঈদ জামাতের আয়োজন পরিদর্শনে সিটি মেয়র ও পুলিশ কমিশনার

স্টাফ রিপোর্টার: খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক মঙ্গলবার ৯ এপ্রিল ~ ২০২৪ ইং দুপুরে সার্কিট হাউজ মাঠে আসন্ন ঈদ-উল-ফিতরের প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি পরিদর্শন করেন। পরিদর্শনকালে সিটি মেয়র বলেন , ইতোমধ্যে ঈদ-উল- ফিতরের প্রধান জামাত আয়োজনের জন্য সার্কিট হাউজ মাঠে প্রস্তুতের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। সাকিট হাউজ আমাদের ঐতিহ্যবাহী মাঠ। এই মাঠে খুলনার মানুষ আগ্রহের সাথে ঈদের নামাজ আদায় করে থাকেন। প্রতি বছর এই মাঠে দুইটি ঈদের নামাজ হয়ে থাকে। তিনি আরও বলেন , প্রতিকূল আবহাওয়া থাকলে খুলনা টাউন জামে মসজিদে সকাল আটটায় এবং সাড়ে আটটায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে এবং সকাল নয়টায় খুলনা টাউন জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া খালিশপুর , দৌলতপুর ও খানজাহান আলী থানাসহ ৪৪৭ টি মসজিদ ও ঈদগাহসহ বিভিন্ন মাঠে ঈদ জামাতের প্রস্তুতি নেওয়া হয়েছে। পরিদর্শনকালে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: মোজাম্মেল হক , কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন , অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম , পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান , অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) মো: নাজমুল হুসেইন খাঁন , উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম , জেলা প্রশাসন সহ কেসিসি’র কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য , খুলনা সার্কিট হাউজ মাঠে নগরীর ঈদ-উল- ফিতরের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল আট টায়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

খুলনা সার্কিট হাউজ মাঠে ঈদ জামাতের আয়োজন পরিদর্শনে সিটি মেয়র ও পুলিশ কমিশনার

আপলোডের সময় : 04:27:27 pm, Tuesday, 9 April 2024