1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গরমে স্বাস্থ্য সুরক্ষায় যেসব পরামর্শ দিলেন চিফ হিট অফিসার - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সন্ধ্যা ৭:০৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গরমে স্বাস্থ্য সুরক্ষায় যেসব পরামর্শ দিলেন চিফ হিট অফিসার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৮৯ বার
গরমে স্বাস্থ্য সুরক্ষায় যেসব পরামর্শ দিলেন চিফ হিট অফিসার

ইয়ুথ ডেস্ক
সারা দেশে বয়ে চলছে তীব্র তাপপ্রবাহ। আজ আবারও ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। প্রচণ্ড গরমে বিপর্যস্ত জনজীবন।

এ রকম পরিস্থিতিতে গরমে কষ্ট পাওয়া ব্যক্তিদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চিফ হিট অফিসার বুশরা আফরিন।

বুশরা আফরিন বলেন, সবাইকে আমি এটাই বলবো যে যতটুকু সম্ভব সচেতন থাকুন। আমরা অনেক কঠিন সময় পার করছি। প্রতিদিন মানুষের কষ্ট দেখে আমি নিজে অসহায় বোধ করছি। আমি যতোই চাই রাতারাতি কোন কিছু পরিবর্তন করতে পারবো না। তাই আপাতত এই পরিস্থিতিতে নিজেদের শারীরিক অবস্থা নিয়ে সচেতন থাকতে হবে।

তিনি বলেন, সবাইকে পানি বেশি বেশি করে খেতে হবে। মহিলাদের ক্ষেত্রে এটি বেশি জরুরি। কারণ তারা ওয়াশরুমে যাবার ভয়ে পানি কম খেয়ে থাকে। আমাদের বুঝতে হবে এই তাপপ্রবাহ প্রাণঘাতীও হতে পারে।

বাংলাদেশের ইতিহাসে এমন গরম কখনও হয়নি। এ কারণে অতীতে কি করেছি সেটা বাদ দিয়ে নতুন করে সচেতন হতে হবে।

উল্লেখ্য, গত বছরের ৩ মে ঢাকার চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ পান বুশরা আফরিন। যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাডিয়েশন আরশট-রকফেলার ফাউন্ডেশনের হয়ে ঢাকার চিফ হিট অফিসার (সিএইচও) হিসেবে নিয়োগ পান তিনি।

শুধু তাই নয়, তিনি এশিয়া অঞ্চলেরও প্রথম সিএইচও। তাপমাত্রা কমাতে শহরব্যাপী নানা কর্মসূচি বাস্তবায়ন করবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com