1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ছাত্রীনিবাসের সামনে দাঁড়িয়ে অশ্লীল অঙ্গভঙ্গি, যুবকের এক মাস জেল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ছাত্রীনিবাসের সামনে দাঁড়িয়ে অশ্লীল অঙ্গভঙ্গি, যুবকের এক মাস জেল

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ১১১ বার

বিপুল রায়- কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্রীনিবাসের সামনে দাঁড়িয়ে অশ্লীল অঙ্গভঙ্গির অভিযোগে এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১ মে) বিকালে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসফিকুল আলম হালিম এ দণ্ডাদেশ দেন। কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আতাউল হক খান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত যুবকের নাম জাকির হোসেন (২৭)। বাড়ি উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের আনন্দবাজার গ্রামে। সে ওই গ্রামের নুর ইসলামের ছেলে এবং জিয়া পুকুর বিনোদন পার্কের পাহারাদার।

কলেজের উপাধ্যক্ষ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জাকির হোসেন কলেজের ছাত্রীনিবাসের সামনে দাঁড়িয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকে। আবাসিক শিক্ষার্থীদের কাছ থেকে খবর পেয়ে কলেজ কর্তৃপক্ষ বিষয়টি জেলা প্রশাসন ও পুলিশকে জানায়। পুলিশ জাকির হোসেনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও ইউএনও অভিযুক্ত জাকিরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেন। ওই যুবক তাৎক্ষণিক জরিমানার এক হাজার টাকা পরিশোধ করে। পরে তাকে কারাগারে পাঠায় পুলিশ।

উপাধ্যক্ষ বলেন ছাত্রীনিবাসের এক ছাত্রী ওই যুবকের অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিও ধারণ করেন। সেটি প্রমাণ হিসেবে ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করা হয়। ওই যুবক এর আগেও ছাত্রীনিবাসের সামনে গিয়ে শিক্ষার্থীদের বিরক্ত করেছে বলে অভিযোগ ছিল। এজন্য বিষয়টি প্রশাসনকে জানানো হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com