1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জরুরি ই-মেইল শিডিউল করবেন যেভাবে - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সন্ধ্যা ৭:০৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জরুরি ই-মেইল শিডিউল করবেন যেভাবে

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১২৬ বার
জরুরি ই-মেইল শিডিউল করবেন যেভাবে
জরুরি ই-মেইল শিডিউল করবেন যেভাবে

অনলাইন ডেস্ক : প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত দুই ক্ষেত্রেই ই-মেইল ব্যবহার করতে হয়। তবে অনেক সময় দরকারি বা জরুরি ই-মেইল পাঠানো হয়ে ওঠে না। এ ক্ষেত্রে ই-মেইলে শিডিউলিং অপশন থাকলেও অনেকেরই এটি অজানা। লাইভমিন্ট ই-মেইল শিডিউলের বিষয়ে বিস্তারিত জানিয়েছে। ফলে গুরুত্বপূর্ণ ই-মেইল আর তালিকা থেকে বাদ পড়বে না।

জি-মেইলের ই-মেইল শিডিউলিং ফিচারের সাহায্যে আগে থেকে তারিখ, সময় এবং যাকে ই-মেইল পাঠানো হবে তার ঠিকানা সেট করে রাখা যায়। জি-মেইল অ্যাপ ও ডেস্কটপ দুই জায়গা থেকেই শিডিউল করা যাবে। অ্যাপ থেকে শিডিউলের জন্য প্রথমে অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইসে জি-মেইল অ্যাপ খুলতে হবে। এবার মেইল কম্পোজ করে রিসিপেন্ট বা যাকে পাঠানো হবে তার ই-মেইল আইডি লিখে ড্রাফট করতে হবে।

এবার উপরে ডানদিকের কোণে থাকা তিনটি ডট অপশনে ট্যাপ করে শিডিউল সেন্ডের অপশন পাওয়া যাবে। এখানেও ডেট-টাইম সেট করার জন্য ম্যানুয়াল অপশন থাকবে। বেশকিছু অপশন প্রি-সেট থাকবে। সেখানেই পছন্দমতো তারিখ এবং সময় বেছে নেয়া যাবে।

এরপর শিডিউল সেন্ড অপশনে ক্লিক করলেই ই-মেইল শিডিউল হয়ে যাবে। ডেস্কটপ ব্রাউজারের ক্ষেত্রে কম্পোজ অপশনে ক্লিক করে ই-মেইল ড্রাফট করতে হবে। এর আগের মতো প্রাপকের ই-মেইল দিয়ে সেন্ড বাটনের পাশে থাকা ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করতে হবে।

সেখানে শিডিউল সেন্ড অপশন পাওয়া যাবে। এ বাটনে ক্লিক করলে আগামী কয়েকদিনের জন্য কিছু প্রি-সেট অপশন দেখা যাবে বা কাস্টমাইজও করা যাবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com