1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত - Youth Tv news
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ১১:৩০|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ১২১ বার

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : ধরি হাতে হাত, গড়ি বন্ধন শিকড় থেকে শিখরে এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের আয়োজনে ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাই স্কুল প্রাঙ্গণে বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ৮টা থেকে শুরু করে রাত অবধির এই প্রোগ্রামের সভাপতিত্ব করেন বন্ধু আড্ডা ও মিলন মেলা কমিটির সভাপতি জুলফিকার আলী ভূট্টো। এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ, এসএসসি-৯৩ ব্যাচের শিক্ষার্থী ও ঝিকরগাছা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, যশোরের জাহিদুল হক সুমিত, খুলনার ডাঃ তাপস, তৌফিকুল ইসলাম শাহিন, প্রভাতী দাস, চিটাগাংয়ের শাহানাজ কায়কোবাদ, ঝিকরগাছা উপজেলার ইলিয়াস মাহমুদ, জাফিরুল হক, শাহ আলম মিন্টু, কামরুজ্জামান শাহিন, আঃ করিম, ইসরাইল হোসেন, সাবিনা ইয়াসমিন হিরা, জাকিয়া সুলতানা রিনা, হুমায়ুন কবির, হারুণ অর রশিদ, আবু ফয়েজ পিন্টু, জয়দেব দে, আবু হেনা মোস্তফা কামাল, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, সহ দপ্তর সম্পাদক মিঠুন সরকার সহ আরো অনেকে। অনুষ্ঠান সঞ্চালায় ছিলেন ঝিকরগাছা সরকারি শহীদ মশিয়ুর রহমান ডিগ্রী কলেজের প্রভাষক ফারহানা হক।

উল্লেখ্য, বন্ধু আড্ডা ও মিলন মেলায় যশোরের জেলা প্রশাসক মোঃ আবরাউল হাছান মজুমদার, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল, শারীরিক প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে অদম্য ইচ্ছা শক্তির প্রতীক ও যশোরের গর্ব তামান্না নুরা, যশোরের সর্বোচ্চ সংখ্যক রেজিস্ট্রেশনসহ সার্বিক সহযোগিতার জন্য শুভেচ্ছা, সহযোগিতাকারী বন্ধুর প্রতি শুভেচ্ছা ঢাকার আব্দুল্লাাহ আল মামুন ও বরিশালের আঁখি সানোয়ার, খুলনায় দ্বিতীয় সর্বোচ্চ রেজিস্ট্রেশনের জন্য শুভেচ্ছা সম্মাননা স্মারক (ক্রেষ্ট) দেওয়া হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com