1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তীব্র তাপদাহের কারণে নোবিপ্রবিতে অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সন্ধ্যা ৭:০৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তীব্র তাপদাহের কারণে নোবিপ্রবিতে অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ১০৬ বার

সারাদেশে প্রবাহমান তীব্র তাপদাহের (হিট ওয়েভ) কারণে স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী বৃহস্পতিবার (২৫ এপিল ২০২৪) পর্যন্ত অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে ও পরীক্ষাসমূহ যথারীতি সশরীরে অনুষ্ঠিত হবে। সারা দেশের ও স্থানীয় তাপমাত্রার পরিস্থিতি পর্যবেক্ষণের আলোকে অনলাইন ক্লাস বিষয়ক পরবর্তী নির্দেশনা সংশ্লিষ্টদের বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

আজ সোমবার (২২ এপ্রিল ২০২৪) বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্লাস-পরীক্ষা সংক্রান্ত এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, প্রক্টর ও হল প্রভোস্টবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার নির্দেশনার আলোকে স্বাস্থ্যঝুঁকি এড়াতে শিক্ষার্থীদের নিম্নোক্ত স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সাথে চলাফেরার জন্য পরামর্শ দেয়া হলো:

* দিনের বেলায় যথাসম্ভব বাইরে বের হওয়া থেকে বিরত থাকা। বের হলে রোদ এড়িয়ে চলা, ছায়াযুক্ত স্থানে থাকা।

* হালকা রঙের (সম্ভব হলে সাদা) ঢিলেঢালা সুতির পোশাক পরিধান করা।

* বাইরে গেলে ছাতা (সম্ভব হলে কালো রঙ্গের), চওড়া কিনারাযুক্ত টুপি বা ক্যাপ, কাপড় দিয়ে মাথা যথাসম্ভব ঢেকে রাখা।

* প্রচুর পরিমাণ বিশুদ্ধ পানি পান করা।

* তাপমাত্রা বৃদ্ধিকারী পানীয় যেমন- চা ও কফি পান থেকে বিরত থাকা।

* সহজে হজম হয় এমন খাবার খাওয়ার চেষ্টা করা ও বাসি, খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকা।

* তীব্র গরমে আইসক্রিম ও কোমল পানীয় খাওয়া থেকে বিরত থাকা। অনেকে মনে করেন, আইসক্রিম ও ঠাণ্ডা বোতলজাত কোমল পানীয় খেলে গরম কম লাগবে। কিন্তু এগুলো খেলে শরীরে পানিশূন্যতা দেখা দেয়ার সম্ভাবনা থাকে।

* নিয়মিত গোসল করা। সম্ভব হলে দিনে একাধিকবার পানির ঝাপটা নেয়া বা গোসল করা।

* রোদ থেকে ফিরে সাথে সাথে গায়ে ঠান্ডা পানি না দেয়া। শরীরকে ঘরের তাপমাত্রায় কিছুক্ষণ ঠাÐা করে ঘাম শুকিয়ে গেলে গোসলে যাওয়া।

* অসুস্থ বোধ করলে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেয়া।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com