1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায় ২০৫৫ প্রার্থীর মনোনয়ন দাখিল - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সন্ধ্যা ৭:১১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায় ২০৫৫ প্রার্থীর মনোনয়ন দাখিল

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৭৮ বার
উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপের তফসিল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
দ্বিতীয় ধাপের নির্বাচনে মনোনয়নপত্র জমা দানের শেষ দিন রবিবার (২১ এপ্রিল) নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ১৬০ উপজেলায় তিন পদে দুই হাজার ৫৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এর মধ্যে চেয়ারম্যান পদে ৭৩০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭৬৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৫৬২ জন।

আগামী ২১ মে এ নির্বাচনের ভোটগ্রহণ হবে। নির্বাচনের মনোনয়নপত্র বাছাই করা হবে ২৩ এপ্রিল। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে ২৪-২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭-২৯ এপ্রিলের মধ্য। মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২ মে।

আন্তমন্ত্রণালয় সভা মঙ্গলবার

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আগামী মঙ্গলবার (২৩ এপ্রিল) আন্তমন্ত্রণালয় সভা ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটির উপ-সচিব মো. আতিয়ার রহমান ইতোমধ্যে সংশ্লিষ্টদের এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন।

আগামী ২৩ এপ্রিল বেলা সকাল ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com