1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নওগাঁর আত্রাইয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ উদ্বোধন - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সন্ধ্যা ৭:০৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নওগাঁর আত্রাইয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ৮৪ বার

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ- ‘প্রাণী সম্পদে ভরবো দেশ,গড়বো স্মাট বাংরাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে প্রাণি সম্পদ প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ১৮ এপ্রিল-২০২৪) সকাল এগারো টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রাণি সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণি সম্পদ এবং ডেইরি উন্নয়ন(এলডিডিপি) প্রাণি সম্পদ প্রদশনী মেলার প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য এ্যাড. ওমর ফারুক সুমন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিতা বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ আবু আনাছ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শ্রী পলাশ চন্দ্র দেব নাথ, উপজেলা আওয়ামী লীগ সহ- সভাপতি ও নওগাঁ জেলা পরিষদের সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, ইউনাইটেড প্রেস ক্নাব, আত্রাই,নওগাঁ সভাপতি সাংবাদিক কামাল উদ্দিন টগর, সহ-সভাপতি সাংবাদিক রওশন আরা পারভিন শিলা,বীর মুক্তি যোদ্ধা আত্রাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ আফিল উদ্দিন,আওয়ামী লীগ অংঙ্গ সংগঠনের নেতা মোঃ জিল্লুর রহমান, মোঃ আহাদ আলী,উপজেলা প্রাণী সম্পদ দপ্তর এল এফ এ মোঃ সোহেল রানা, সাহেবগঞ্জ মোল্লা পাড়া গরুর খামারী মোঃ নিজাম উদ্দিন,খামালী বিউটি খাতুন খোলা পাড়া সহ উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের সকল কর্মকতা/কর্মচারী,বিভিন্ন খামারী,রাজনৈতিক নেতাকমী,সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। প্রাণী সম্পদ প্রদশনীতে ত্রিশটি স্টল বিভিন্ন জাতের গাভী,ষাঁড়,ছাগল,গাঁড়ল,দুম্বা,ভেড়া,মুরগী,কবুতর,পাখি প্রাণী প্রদর্শন ছিল। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com