1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নাগেশ্বরীতে পুকুরে গোসল করতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সন্ধ্যা ৭:১২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নাগেশ্বরীতে পুকুরে গোসল করতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ৯২ বার

বিপুল রায়,কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার  (১৭ এপ্রিল ) দুপুরে উপজেলার নেওয়াশী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড পশ্চিম সুখাতী গ্রামে নানার বাসায় বেড়াতে আসছিল, বাসার পাশের পুকুরের পানিতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে  মারুফা আক্তার   (০৭) ও  আহাদ আলী ( ০৫) নামে দুই শিশুর মৃত্যু হয়। তারা সম্পর্কে খালাতো ভাই বোন। মৃত আহাদ আলী  উপজেলার নেওয়াশী ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের  শিকদারটারী গ্রামের মমিনুল ইসলাম ও আমেনা বেগমের ছেলে, আর মৃত মারুফা আক্তার রশিদা বেগমের মেয়ে সে দীর্ঘদিন থেকে নানা আরজান আলীর বাসায় থাকতেন ।  স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে মারুফা আক্তার  ও আহাদ আলী বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে দুজন গভীর পানিতে ডুবে যায়। দীর্ঘ সময় তাদের খোঁজ না থাকায় স্বজনরা পানিতে খুঁজতে থাকেন। কয়েকঘন্টা  পর তাদের দুইজনের মরদেহ পানি থেকে উদ্ধার করা হয়। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com