
মোঃ খলিলুর রহমান,জেলা প্রতিনিধি,নীলফামারীঃ নীলফামারীর কিশোরগঞ্জে ব্রাক অফিসের সামনে মোটরসাইকেলের ধাক্কায় ফুল বালা (৭৮) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ মে) সকালে কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ফুল বালা উপজেলার জুগিপাড়ার মৃত্যু শুরেন চন্দ্র রায়ের স্ত্রী ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত বৃদ্ধা সকালে রাস্তার পাশে গাছের ডাল কুড়ানোর জন্য রাস্তা পার হচ্ছিলেন। এসময়ে দ্রুত গতিতে আসা মোটরসাইকেল চালক নিয়ন্ত্রন হারিয়ে বৃদ্ধাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে বলেন, সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এবিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।