1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারীতে সাংবাদিককে হত্যার হুমকী সংবাদ সম্মেলন  - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সন্ধ্যা ৭:০৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারীতে সাংবাদিককে হত্যার হুমকী সংবাদ সম্মেলন 

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৮৮ বার

মোঃ খলিলুর রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীর জলঢাকা উপজেলার পূর্ব গোলমুন্ডা গ্রামের বীরমুক্তিযোদ্ধা মৃত্যু মকবুল হোসেনের ছেলে এমদাদুল হক সাংবাদিককে বিভিন্ন হুমকী ধামকী জোর পূর্বক জমি লিখে নেওয়া ও হত্যার চেষ্টা করেন সন্ত্রাসী বাহিনী।

এমদাদুল হক সঠিক বিচারের দাবীতে নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটি অফিসে সংবাদ সম্মেলন করেন। তিনি লিখিত বক্তব্যে বলেন, আমি একজন সাংবাদিক তিস্তা টিভি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের জলঢাকা উপজেলার সভাপতি। আমি সুনামের সহিত দীর্ঘদিন যাবত পেশাগত দায়িত্ব পালন করে আসছি। নেকবক্ত তেতুলতলার আব্দুস সোবাহানের ছেলে সন্ত্রাসী তহিদুল ইসলাম জলঢাকা শহড়ে আমার ০৬ শতক জমি রয়েছে সেটি লিখে নেওয়ার জন্য আমাকে বিভিন্নভাবে মানষীক চাপ ও হুমকী দেন। আমি পেশাগত দায়িত্ব পালন কালে গত ১০ই জানুয়ারী বিকাল ৩ ঘটিকায় সন্ত্রাসী তহিদুল ইসলাম ও তার সাথে থাকা ১০/১৫ জন সন্ত্রাসী আমাকে রাস্তায় আটক করে জোর পূর্বক ৩টি ফাঁকা ষ্টাম্পে ও ০৩টি ব্যাংকের চেকে স্বাক্ষর নেন। তারা বলেন জমি লিখে না দিলে তোকে বিভিন্ন মামলায় জরিয়ে হয়রানি করবো। আমি ৩১শে জানুয়ারী কোর্টে মামলা করি। মামলা নং-২১/২০২৪। মামলা করার পর থেকে আসামীগন অপরিচিত নম্বর থেকে আমাকে বিভিন্ন হুমকী দিচ্ছেন। আমি এখন পরিবার পরিজন নিয়ে ও পেশাগত কাজ করতে নিরাপত্তা হীনতায় ভুগছি। বর্তমানে আমি সন্ত্রাসী তহিদুল ইসলামের ভয়ে জলঢাকায় প্রবেশ করতে পারছিনা। আমি স্ত্রী সন্তান নিয়ে পালিয়ে বেড়াচ্ছি। আমি এখন প্রশাসনের কাছে সঠিক বিচারের দাবী করছি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com