1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নোবিপ্রবি সোসাইটি ফর ডিসএবিলিটিসের নতুন কমিটি - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সন্ধ্যা ৭:০৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নোবিপ্রবি সোসাইটি ফর ডিসএবিলিটিসের নতুন কমিটি

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ১২৫ বার

মোঃ তৌফিকুল ইসলাম,নোবিপ্রবি প্রতিনিধি: নোবিপ্রবি সোসাইটি ফর ডিসএবিলিটিসের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারজানা রহমান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই বিভাগের শিক্ষার্থী ইয়াসিন হোসেন। নতুন কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন অর্থ সম্পাদক জিগার ইবনে কাদের, সাংগঠনিক সম্পাদক সাবরিনা সুলতানা রিচি, দপ্তর সম্পাদক মায়মুনা বিনতে মিজান নির্ঝর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. তৌফিকুল ইসলাম। নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইয়াসিন হোসেন বলেন, এই সংগঠনটি প্রতিষ্ঠার পূর্বে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জীবন যাত্রার মান উন্নয়ন এবং তাদের অধিকার বাস্তবায়ন এর জন্য কোনো সংগঠন ছিলোনা। এই পরিপ্রেক্ষিতে ১৯জন সদস্য নিয়ে গত ১৯সেপ্টেম্বর NSTU Society For Disabilities যাত্রা শুরু করে।যাত্রা কালে আমাদের প্রধান দুটি লক্ষ্য ছিলো । প্রতিবন্ধী জনগোষ্ঠীর বিষয়ে জনসাধারণের মাঝে জনসচেতনতা সৃষ্টি এবং তাদের যেকোনো সমস্যা সমাধানের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিভিন্ন প্রকল্প ও কার্যক্রম গ্রহন করা হয়। আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি প্রতিবন্ধী জনোষ্ঠীর বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে আমরা জাগরণ সৃষ্টি করতে পেরেছি। আর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রতিবন্ধী শিক্ষর্থীরা তাদের আস্থার জায়গা হিসেবে এবং তাদের প্রতিভা তুলে ধরার মঞ্চ হিসেবে পেয়েছে । আমরা আগামী এক বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল প্রতিবন্ধী শিক্ষার্থীর সকল অধিকার ও জীবনযাত্রার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করব। আমরা তাদের শিক্ষা, আবাসন, যাতায়াত ব্যবস্থা প্রতিবন্ধী বান্ধব করতে সচেষ্ট থাকব। নবনির্বাচিত সভাপতি ফারজানা রহমান বলেন, এই সংগঠনের মাধ্যমে আমরা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অধ্যয়নরত বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সকল ধরনের প্রতিবন্ধকতা দূরীকরণে আমরা সবাই একনিষ্ঠ ভাবে কাজ করে যাবো ইনশাআল্লাহ। সবার মাঝে প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে আরো বেশি করে জনসচেতনতা সৃষ্টি ও তাদের পথচলা সুমসৃণের লক্ষ্যে কাজ করে যাবো।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com