
ওমর ফারুক গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ২৯ শে এপ্রিল সোমবার সন্ধ্যায় পলাশবাড়ী পৌর শহরের ২ নং ওয়ার্ড গৃধারীপুর এর সচেতন নাগরিক সমাজের আয়োজনে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী থানার সুযোগ্য অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান।
এসময়, ২ নং ওয়ার্ড কাউন্সিলর মনজুরুল তালুকদার মঞ্জু, তারপর হল ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি আবু মুসা ইউসুফ সুমন,বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল হালিম, মুকুল,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক অলক কুমার রায়,অ্যাডভোকেট হালিম,
আমিরুল ইসলাম ভাইস প্রিন্সিপাল (পলাশবাড়ী পলিটেকনিকেল স্কুল এন্ড কলেজ),ছাড়াও এলাকার রাজনীতিবিদ শিক্ষক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এলাকার শৃঙ্খলার অবনতির বিষয়ক দিকনির্দেশনামূল বক্তব্য প্রদান করেন এবং অফিসার ইনচার্জ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আশ্বাস প্রদান করেন।