
আব্দুল রব প্রধান উপদেষ্টা: বগুড়ার টিএমএসএস চত্বর বিনোদন জগৎ নওদাপাড়া এলাকায় স্থাপিত সাব পোষ্ট অফিস এর গতকাল উদ্বোধন অনুষ্ঠিত হয়।
পোস্টমাস্টার জেনারেল,উত্তরাঞ্চল,রাজশাহী কাজী আসাদুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই সাব পোস্ট অফিসের উদ্বোধন করেন।
উক্ত সাব পোষ্ট অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় পোস্ট মাস্টার জেনারেল কাজী আসাদুল ইসলাম বলেন,যুগের সাথে ও প্রয়োজনের দাগিদে ডাক বিভাগ তাদের কার্যক্রমের আধুনিকায়ন ও যুগোপযোগী করেছে।তিনি সবাইকে এসব সেবা গ্রহনে আহব্বান জানিয়ে আরও বলেন এই সাব পোষ্ট অফিস আগামীতে আরও সুযোগ সুবিধা বৃদ্ধি করে ডাক সেবা প্রদান করবে।
টিএমএসএস নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম বলেন,অত্র এলাকায় একটি সাব পোষ্ট অফিস স্থাপনে সাবেক মন্ত্রী ও উত্তর বঙ্গের কৃতি সন্তান মোহাম্মদ নাসিম ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের দায়িত্বে ছিলেন তখন থেকে প্রচেষ্টা চালানো হচ্ছে। আজ থেকে সেই ডাক সেবার কার্যক্রম শুরু হতে যাচ্ছ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া বিভাগ ডেপুটি পোস্টমাস্টার জেনারেল আনোয়ার হোসেন, বগুড়া প্রধান ডাকঘর এর সহকারী পোস্টমাস্টার জেনারেল আলা মিঞা মন্ডল, টিএমএসএস সাবেক কোষাধ্যক্ষ আয়শা বেগম, টিএমএসএস পরামর্শক কৃষিবিদ আসাদুর রহমান ,টিএমএসএস উপ-নির্বাহী পরিচালক ডাঃ মতিউর রহমান ও সোহরাব আলী খান প্রমুখ।