1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বরিশালে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে কোরানের হাফেজ নিখোঁজ  - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সন্ধ্যা ৭:০৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বরিশালে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে কোরানের হাফেজ নিখোঁজ 

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৪১ বার

হিজলা প্রতিনিধি  : বরিশালের হিজলা উপজেলার মেঘনা বাজার এলাকায় মেঘনার শাখা নদীতে গোসল করতে নেমে হাফেজ মোঃ সাব্বির(১৯) নামে একজন নিখোঁজ হয়েছেন। তিনি মেহেন্দিগঞ্জ উপজেলার চরহোগলা গ্রামের মোঃ মাহেব মিয়ার একমাত্র ছেলে। বুধবার ১৪ ফেব্রুয়ারি দুপুরে নদীতে গোসলে গিয়ে নিখোঁজের ২৪ ঘন্টা অতিবাহিত হয়ে গেলেও তার সন্ধান মেলেনি। ঘটনার স্থানে নিখোঁজ ব্যক্তির সন্ধানে কাজ করছেন হিজলা ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ। তাদের সাথে যুক্ত হয়েছেন বরিশালের ফায়ার সার্ভিসের ডুবুরি টিমের সদস্যরা।নিখোঁজ ব্যক্তির মামা নাসির উদ্দিন জানান, সাব্বির তার মা-বাবার সাথে ঢাকার হাজারিবাগে বসবাস করতেন। হিজলায় ভগ্নিপতি  কবির বেপারী বাড়িতে বেড়াতে এসেছিলেন। ঘটনার দিন তারা দুজনেই নদীতে গোসলে নামেন। তার গোসল হয়ে গেলেও ভাগ্নে সাব্বির তখনও মাথায় শ্যাম্পু করছিলেন। এর কয়েক মিনিট পড়ে তাকে তার খুঁজে পাওয়া যায়নি। নদীতে এবং আশেপাশে তাকে খুঁজে না পেয়ে হিজলা ফায়ার সার্ভিসকে অবগত করা হয়েছে। পাশাপাশি তার সন্ধানে মাইকিংও করা হচ্ছে। হিজলা ফায়ার সার্ভিস ইনচার্জ কালাম জানান, মোবাইল ফোনের মাধ্যমে ঘটনা জানার পরে তাদের টিম ঘটনার স্থানে পৌছায়। ডুবুরি সদস্যরা নিখোঁজ ব্যক্তির সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com