1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বহ্মপুত্র নদীর ভাঙ্গন রোধকল্পে ড্রেজিং প্রকল্পের উদ্বোধন - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সন্ধ্যা ৭:০৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বহ্মপুত্র নদীর ভাঙ্গন রোধকল্পে ড্রেজিং প্রকল্পের উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ১ মে, ২০২৪
  • ৬০ বার

বিপুল রায়- কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের জেলার  উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নে ব্রহ্মপুত্র নদীর ডানতীরে প্রায় ৮ শত কিঃ মিঃ নদী ভাঙ্গন রোধকল্পে  ড্রেজিং প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার  (৩০ এপ্রিল) উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের  মোল্লারহাটে ব্রহ্মপুত্র নদীর ভাঙ্গন রোধে কুড়িগ্রাম -৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা ড্রেজিং প্রকল্পটির উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন খুলনা ড্রেজার পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, তত্বাবধায়ক প্রকৌশলী যান্ত্রিক মোঃ শওকত আলী, গাইবান্ধা নির্বাহী প্রকৌশলী ( যান্ত্রিক)  মোঃ মনিরুল ইসলাম, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোঃ ইসমত ত্বহা ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সরদার, বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাবুল মিয়া, বেগমগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন, সাধারণ সম্পাদক  আতাউর রহমান ও বেগমগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের  সভাপতি মোঃ আব্দুর রশিদ উপস্থিত ছিলেন

ডেজিং পদ্ধতি উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় কুড়িগ্রাম -৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ প্রসাদ পান্ডে গবা বলেন শেখ হাসিনার সরকারকে আপনারা পুনরায় ভোট দিয়ে  নির্বাচিত করেছেন বলেই দেশের উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে।উক্ত আলোচনা সভায় বেগমগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন ইউনিয়নের বিভিন্ন সমস্যা সংসদ সদস্যের সামনে উপস্থাপন করে দ্রুত এগুলো সমাধানের আহ্বান জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com