1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বান্দরবানের রুমা উপজেলার ৭ গ্রাম জনমানবশূন্য - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সন্ধ্যা ৭:০৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বান্দরবানের রুমা উপজেলার ৭ গ্রাম জনমানবশূন্য

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ১২০ বার

এস এম রমজান আলী, বান্দরবান প্রতিনিধি: যৌথ বাহিনীর অভিযান ও সন্ত্রাসী হামলার ভয়ে বান্দরবানের রুম উপজেলার সাতটি পাড়া এখন জনশূন্য হয়ে পড়েছে। আতঙ্ক-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলার লোকজন। মুনন্নুয়াম পাড়া, বাসলাং পাড়া, আর্থা পাড়া, ব্যাথেল পাড়া, মুলপি পাড়া, হেপি হিল, পাইন্দু পাড়ার প্রায় ২০০ পরিবার এখন এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। এলাকাগুলো এখন থমথমে। এদিকে যৌথ অভিযানে আটক ৫৩ জনকে মঙ্গলবার দুপুরে আদালতে তোলা হবে। আটক ৫৩ জনের মধ্যে ১৮ জন নারী সদস্য রয়েছে। ৫৩ জনের মধ্যে অনেকেই কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্য ও তাদের সহযোগী। এর আগে, সোমবার রাতে তাদের রুমা উপজেলা থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় বান্দরবান সদর থানায় নিয়ে আসা হয়। যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের রুমা উপজেলার ব্যাথেল পাড়াসহ বেশ কয়েকটি এলাকা থেকে আটক করে। এদিকে রোববার রাত থেকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর কম্বিং অপারেশন শুরু হয়েছে বান্দরবানে। জেলার রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় এই অভিযান চলছে। অভিযানে ঢাকা থেকে নিয়ে আসা হয়েছে চারটি সাঁজোয়া যান এপিসি। এছাড়া নিরাপত্তা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। উপজেলাগুলোতে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। বন্ধ রয়েছে সব ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম। এছাড়া রুমা উপজেলায় যান চলাচল বন্ধ রয়েছে। সন্ধ্যার পর বন্ধ হয়ে যাচ্ছে বাজারগুলো।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com