1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো, ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীদের গ্রেপ্তার - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সন্ধ্যা ৭:০৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো, ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীদের গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৮৬ বার
বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো, ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীদের গ্রেপ্তার
পুলিশ কর্মকর্তারা কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করছে। ১৮ এপ্রিল, ২০২৪। ফাইল ছবি।

আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয় এবং ম্যানহাটনের নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ করায় কয়েক ডজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সময় সোমবার এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, সোমবার কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভার্চুয়াল ক্লাসে অংশ নেয়। এর ফলে গত সপ্তাহে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভের পর নিউইয়র্ক সিটি ক্যাম্পাসে উত্তেজনা প্রশমনের আশা করছে কর্তৃপক্ষ। এর আগে প্রায় ৪৫ জনের মতো শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ।

04

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী এবং ইসরাইলবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। গাজা যুদ্ধে ইসরাইলের ভূমিকার সমালোচনা করে সম্প্রতি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে যে বিক্ষোভ হচ্ছে, তাতে এখন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও অংশ নিচ্ছে।

সামাজিক মিডিয়ার পোস্ট এবং স্থানীয় মিডিয়ার প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, এমআইট, টাফটস ইউনিভার্সিটি, ইমারসন কলেজসহ বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভকারীরা তাঁবু খাঁটিয়ে অবস্থান গ্রহণ করেছে।

সবচেয়ে তীব্র বিক্ষোভ হচ্ছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে। এই বিশ্ববিদ্যালয় এবং এর সাথে সংশ্লিষ্ট বানার্ড কলেজের সাথে সম্পর্কিত প্রখ্যাত রাব্বি ইলি বুচলার ‘চরম সেমিটিজম বিরোধিতার’ কারণে ইহুদি ছাত্রদেরকে বাড়িতে অবস্থান করার আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com