1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সন্ধ্যা ৭:০৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪
  • ১৭৪ বার

রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গেলে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। সোমবার (১৫ জানুয়ারি) দুপুর পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দুই সাংবাদিক হলেন, বাংলাদেশ টাইমস’র ইমরান হোসেন ও আমার সংবাদ’র মিরাজ উদ্দিন। এ ঘটনায় বাড্ডা থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ইমরান। অভিযোগে বলা হয়েছে, সংবাদ সংগ্রহ করতে রাজধানীর সাতারকুল ইউনাউটেড মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় গেলে তাদের ভিডিও করতে বাধা দেন হাসপাতালের সিকিউরিটি গার্ড। প্রথমে ইমরানের ওপর হামলা করে ১০-১২ জন সিকিউরিটি গার্ড। পরে তাকে উদ্ধার করতে আসেন মিরাজ। এসময় তাদের সাথে থাকা দুটি মোবাইল ফোন, মাইক্রোফোন ও বুম ভেঙে ফেলে তারা। এতে তাদের প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও উল্লেখ করা হয় অভিযোগে। পরে দুই সাংবাদিককে নানাভাবে হুমকি দেয় সিকিউরিটি গার্ডরা। উল্লেখ্য, রোববার (১৪ জানুয়ারি) শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় সাঁতারকুল এলাকায় অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদফতর। হাসপাতালটিতে পরিদর্শনে গিয়ে লাইসেন্সসহ জরুরি কাগজপত্র পাওয়া যায়নি বলে জানানো হয়েছে এ নির্দেশে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com