1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলেই বাংলা নববর্ষ ও ঈদ উৎসব শান্তির সাথে উদযাপন করে - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সন্ধ্যা ৭:০৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলেই বাংলা নববর্ষ ও ঈদ উৎসব শান্তির সাথে উদযাপন করে

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ৯৯ বার

স্টাফ রিপোর্টার: খুলনা-০৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন , শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলেই বাংলার মানুষ বাংলা নববর্ষ আনন্দ উৎসব ও শান্তির সাথে উদযাপন করে । তিনি বলেন , গ্রামীণ জনগোষ্ঠীর কৃষ্টি ও সাংস্কৃতিক যোগাযোগ অত্যন্ত নিবিড়। গ্রামীণ জীবনে সকলের মধ্যে ফিরে আসে প্রাণচঞ্চল্য, নির্মল, নিঃস্বার্থপর আনন্দ। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ধর্ম নিরপেক্ষতা, বা অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে ভাষা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনের ধারাবাহিকতায় স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জন করেছে। বাংলা নববর্ষ উদযাপন সেই চেতনা ও ঐতিহ্যের অন্যতম প্রধান ধারক বাহক। তিনি বলেন শেখ হাসিনার আন্তরিক উদ্যোগের ফলেই জাতীয় ভাবে বাংলা নববর্ষ উদযাপনের এমন সুন্দর ও সুদৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়েছে। সকলের জন্য বাংলা নববর্ষ উদযাপনের এমন সুন্দর ও সুদীর্ঘ সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়েছে। তিনি বলেন , বাংলা নববর্ষ উৎসব এখন বাংলাদেশের সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসবে পরিণত হয়েছে। উৎসব প্রিয় বাঙালিরা জাতীয় উন্নয়নের এসব পার্বণ থেকে নতুন জীবনী শক্তি নিয়ে দেশের জন্য কাজ করলেই আর পিছিয়ে থাকবে না আমাদের স্বদেশ, আমাদেরই বাংলাদেশ। সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী ১৭ ই এপ্রিল বুধবার বিকেল ৫ টার দিকে উপজেলা প্রশাসনে আয়োজিত বাংলা নববর্ষ বরণ ও ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু,উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, জেলা আওযামীলীগ সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে আলমগীর হোসেন, উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোঃ আবুল হাসান মুসাল্লী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খাঁন, উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ আলমগীর ফকির, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যথাক্রমে কৃষ্ণ মেনন রায়, শেখ মোঃ মোহসীন, মোঃ বুলবুল আহমেদ, জেলা আওয়ামী লীগ সদস্য শিউলী সরোয়ার। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সোহেল রানা ও একাডেমিক সুপারভাইজার শাহেলা সুলতানা এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার, প্রাণিসম্পদ অফিসার ডাঃ প্রিয়াঙ্কর কুন্ডু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মোস্তফা, উপজেলা প্রাণি সম্পদ অফিসার প্রিয়ান্কর কুন্ডু, উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামান উপজেলা প্রকৈশলী (অবঃ) শেখ ওয়ালিদ ইবনে হাসান, উপজেলা প্রকৌশলী ভাস্কর মৃধা, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মতিউর রহমান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হকসহ বিভিন্ন দপ্তরের অফিসারগণ উপস্থিত ছিলেন। এর আগে তিনি উপজেলা শিল্পকলা একাডেমীর উদ্বোধন করেন এবং পরে দুটি ওয়াশ ব্লকের চাবি উপজেলা পরিষদের সদস্যদের মাঝে হস্তান্তর করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com