1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শ্রীলঙ্কায় দর্শকদের ভিড়ের মধ্যে ছুটে এল রেসিং কার! মৃত ৭ - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সন্ধ্যা ৭:০৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শ্রীলঙ্কায় দর্শকদের ভিড়ের মধ্যে ছুটে এল রেসিং কার! মৃত ৭

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৬৯ বার
শ্রীলঙ্কায় দর্শকদের ভিড়ের মধ্যে ছুটে এল রেসিং কার! মৃত ৭

আন্তর্জাতিক ডেস্ক
শ্রীলঙ্কায় কার রেস চলার সময় একটি গাড়ি লাইন ছেড়ে দর্শকের ওপর আচড়ে পড়ে। এতে অন্তত সাত জন নিহত হয়েছেন। রবিবার (২১ এপ্রিল) ওই ঘটনা বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। খবর বিবিসি।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দিয়াতলাওয়া শহরে ফক্স হিল সুপার ক্রস ইভেন্টে এই দুর্ঘটনায় কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন।

এদিকে, শ্রীলঙ্কার সেনাবাহিনী জানিয়েছে, নিহতদের মধ্যে দর্শকের পাশাপাশি চার জন রেস কর্মকর্তা রয়েছেন। শুধু তাই নয়, আট বছরের একটি শিশুও মারা গেছে।

সেনাবাহিনী আরও জানিয়েছে, সামরিক হাসপাতালে নেওয়ার পথেই দুই জন মারা গেছেন। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক।

দিয়াতলাওয়ায় এই রেসের আয়োজন করেছে শ্রীলঙ্কার সামরিক বাহিনী। ওই অনুষ্ঠানে প্রায় এক লাখ দর্শনার্থী উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওচিত্রে দেখা গেছে, দুর্ঘটনার পর অনেকে ঘটনাস্থলে ছুটে যাচ্ছেন। এই ঘটনার পরপরই ইভেন্ট বাতিল করা হয়েছে।

কেন এমন দুর্ঘটনা ঘটেছে, তা বের করতে তদন্ত করছে পুলিশ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com