1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সুন্দরবন প্রেসক্লাবের ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সন্ধ্যা ৭:০৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সুন্দরবন প্রেসক্লাবের ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৬৩ বার

নিজস্ব সংবাদদাতা , খুলনাঃ সুন্দরবন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠনে পারভেজ সভাপতি ও দীন মাহমুদ সম্পাদক নির্বাচিত হয়েছেন।সুন্দরবন প্রেসক্লাবের কমিটি গঠনে ১৯ ফেব্রুয়ারী ~২০২৪ সোমবার সন্ধ্যায় খুলনা জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে স্থানীয় কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে এক জরুরী সভা কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

সিনিয়র সাংবাদিক এস এম মুস্তাফিজুর রহমান পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন , সাংবাদিক শেখ দীন মাহমুদ , তপন পাল , প্রবীর জয় , শেখ খায়রুল ইসলাম , অলিউল্লাহ ও মনিরুল ইসলাম।

সভায় সর্বসম্মতিক্রমে সময়ের খবরের বিশেষ প্রতিনিধি এস এম মুস্তাফিজুর রহমান পারভেজ কে সভাপতি ও দীপ্ত নিউজ ২৪.কম এর সম্পাদক ও দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি শেখ দীন মাহমুদকে সাধারণ সম্পাদক মনোনিত করে ৯ সদস্য বিশিষ্ট সুন্দরবন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন , সহ-সভাপতি তপন পাল ( দৈনিক জন্মভুমি ), সহ-সম্পাদক প্রবীর বিশ্বাস জয় ( দৈনিক দৃষ্টিপাত ) , কোষাধ্যক্ষ শেখ খায়রুল ইসলাম ( রূপান্তর প্রতিদিন ), দপ্তর ও প্রচার সম্পাদক শেখ নাদীর শাহ ( দৈনিক খুলনা টাইমস ও খুলনা গেজেট ) , নির্বাহী সদস্য মোঃ অলিউল্লাহ গাজী ( সময়ের খবর ) , মোঃ মনিরুল ইসলাম ( দৈনিক খুলনা ), মোঃ ইকবাল হোসেন ( দৈনিক খুলনা টাইমস )।

উক্ত সভায় সুষ্ঠু সাংবাদিকতার প্রত্যয় ও খুলনা জেলাকে সুন্দরবন জেলা নামে নামকরণ বাস্তবায়ন দাবি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com