1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
হোয়াটসঅ্যাপে পাঠানো টেক্সট এডিট করবেন যেভাবে - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সন্ধ্যা ৭:০৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

হোয়াটসঅ্যাপে পাঠানো টেক্সট এডিট করবেন যেভাবে

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১০৪ বার
হোয়াটসঅ্যাপে পাঠানো টেক্সট এডিট করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে ভুল বার্তা পাঠানোর পর সেগুলো বিভ্রান্তি সৃষ্টি করার আগেই এডিট করার সুযোগ দিচ্ছে প্ল্যাটফর্মটি। এডিট করার এ ফিচার আপডেট অ্যানড্রয়েড, আইফোন, উইন্ডোজ ও অন্যান্য হোয়াটসঅ্যাপ সংস্করণে রয়েছে।

উইন্ডোজে হোয়াটসঅ্যাপ টেক্সট এডিট করবেন যেভাবে-

  • উইন্ডোজে হোয়াটসঅ্যাপ চালু করে চ্যাট থ্রেড খুলুন।
    এরপর মেসেজের ওপরে রাইট ক্লিক করুন।
    এডিট অপশনটি বাছাই করুন।
    হোয়াটসঅ্যাপ আগের পাঠানো বার্তাটি ওপরে দেখাবে।
    এরপর একটি নতুন মেসেজ টাইপ করে ওপরের পুরোনো বার্তাটির সঙ্গে মিলিয়ে দেখুন।
    এবার ডান পাশের টিক চিহ্নে ক্লিক করলেই মেসেজটি এডিট হয়ে যাবে।

অ্যানড্রয়েডে হোয়াটসঅ্যাপ টেক্সট এডিট করবেন যেভাবে-

  • প্রথমে ফোনে হোয়াটসঅ্যাপ চালু করে একটি চ্যাট থ্রেড খুলুন।
    যে মেসেজটি এডিট করতে চান এর ওপরে প্রেস করে ধরে রাখুন।
    ওপরে ডান কোণায় থাকা থ্রি ডট মেন্যুতে ট্যাপ করতে হবে।
    এবার এডিট অপশন বাছাই করুন।
    ভুল ঠিক করে বা একেবারে নতুন একটি মেসেজ লিখে টেক্সটের ডান পাশের টিক চিহ্নে ট্যাপ করুন।

আইফোনে হোয়াটসঅ্যাপ টেক্সট এডিট করবেন যেভাবে-

  • আইফোন থেকে হোয়াটসঅ্যাপে একটি চ্যাট থ্রেড চালু করুন।
    নির্দিষ্ট মেসেজের ওপরে ট্যাপ করে ধরে রাখুন।
    এরপর ফ্লোটিং মেন্যু আসলে এডিট অপশনটি বেছে নিন।
    মেসেজ এডিট করে ডান পাশের টিক চিহ্নে ট্যাপ করে পাঠিয়ে দিন।

তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০ ডট কম

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com