1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জাতীয়তাবাদী দল বিএনপি যা বলে তা করে দেখায়: আলাউদ্দিন সরকার - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সন্ধ্যা ৭:০২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জাতীয়তাবাদী দল বিএনপি যা বলে তা করে দেখায়: আলাউদ্দিন সরকার

নিজস্ব প্রতিবেদক, তানভির রহমান
  • আপডেট সময়ঃ সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৪১ বার

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ‘কথাই নয় কাজে বিশ্বাসী’।

গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শহীদ জিয়া পরিবারের সুযোগ্য সন্তান বর্তমান প্রধান মন্ত্রী জনাব তারেক রহমান জনগনকে যে আশ্বাস দিয়েছেন যেমন- ফ্যামিলী কার্ড, কৃষি কার্ড, খাল খনন, ইমাম মোয়াজ্জিমকে ভাতা প্রদান ইত্যাদি তার বাস্তবায়ন ইতিমধ্যে শুরু হয়েছে। সুতরাং জাতীয়তাবাদী দল বিএনপি যা বলে তা করে দেখায়।

গত ১৪ই মার্চ বিকেলে উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। তিনি বিগত দিনের স্মৃতিচারণ করে বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা এভাবে মুক্ত আকাশের নিচে ইফতার মাহফিলের আয়োজন করতে পারিনি। ইনশাআল্লাহ আজ আমরা মুক্ত স্বাধীন। এ সময় তিনি পরম করুনাময় আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন। সেই সাথে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশ বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিয়ে, দেশের উন্নয়ন কল্পে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি তিনি উদার্ত আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন, ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাশেম আলী সহ ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিকদল ও ছাত্রদলের নেতাকর্মী এবং ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com