1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রাজশাহীতে অস্ত্র-মাদকসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার ১ - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সন্ধ্যা ৭:০২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রাজশাহীতে অস্ত্র-মাদকসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার ১

মোঃ মেহেদী হাসান মুন্না, রাজশাহী
  • আপডেট সময়ঃ রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ১৯৩ বার

রাজশাহীতে অভিযান চালিয়ে ২টি ওয়ান শুটারগান, ২০০ গ্রাম হেরোইনসহ এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

 

গতকাল  দিবাগত রাত দেড়টার দিকে রাজশাহী মহানগরীর কাটাখালী থানার চরশ্যামপুর (মিজানের মোড়) এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হলো ওই এলাকার জালালের ছেলে নয়ন আলী (৪২)।

 

র‌্যাব-৫  জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন চরশ্যামপুর (মিজানের মোড়) সাকিনাস্থ মাদক ব্যবসায়ী মোঃ নয়ন আলী তার বসত বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রেখেছে।

 

এ বিষয়টি জানা মাত্রই মাদক ব্যাবসায়ী  নয়ন আলীর বসত বিল্ডিং বাড়ীতে পৌঁছে র‌্যাবের টিম বাড়ীর চতুর্দিক ঘেরাও করলে র‌্যাবের উপস্থিতি টের পাওয়া মাত্রই নয়ন আলী কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা করলে র‌্যাবের টিম তাকে ঘরের ভেতরেই আটক করে।

 

পরবর্তীতে তার বাড়ী তল্লাশি করে বিছানো তোষকের নিচ হতে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করে এবং তার  ঘরের ছাদের উপর পূর্ব পার্শ্বে থাকা প্লাস্টিকের বস্তার ভিতর হতে ২ টি ওয়ান শুটারগান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে।

 

র‌্যাব-৫ আরোও জানায়, নয়ন আলী রাজশাহীর একজন শীর্ষ সন্ত্রাসী। সে নির্বাচন পূর্বকালীন নাশকতার উদ্দেশ্যে ও আধিপত্য বিস্তার এবং সমাজে ভীতিকর ও সন্ত্রাসী কার্জ কলাপ সংঘটনের উদ্দেশ্যে অবৈধভাবে নিজের হেফাজতে ও নিয়ন্ত্রণে রেখেছিল। তার পূর্বে ৫ টি মামলা আছে।

 

গ্রেপ্তারকৃত নয়ন আলীর বিরুদ্ধে মহানগরীর কাটাখালী থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা করা হয়েছে বলে র‌্যাব জানায়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com